দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮ ডিগ্রিতে

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে উত্তরের হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় তাপমাত্রা দিন দিন ক্রমশ কমতে শুরু করেছে, সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত। গত ৪ দিন ধরে এ জেলায় তাপমাত্রা অনেকটা কমে এসেছে, তবে আরো অনেকটা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত (০৭ ডিসেম্বর) শনিবারের তুলনায় আবারো এ জেলায় ১ ডিগ্রি কমে ৮ এ তাপমাত্রা।

সরেজমিনে দেখা গেছে, বিকেলের পর থেকে সকাল ১০টা পর্যন্ত শীতের দাপট ও শৈত্যপ্রবাহ থাকলেও সকাল ১০টার পর রোদের দাপট অনেকটা বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত একমাস ধরে এ জেলায় তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছিল তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম “বার্তা বাজার” কে জানান, রোববার (০৮ ডিসেম্বর) দেশের সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে ৮ ডিগ্রি সেলসিয়স। এর আগে শনিবার (০৭ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এবং একই দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।তবে ডিসেম্বরের শেষের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর