‘নারীর কথা শুনবে বিশ্ব -কমলা রঙে নতুন দৃশ্য” এই প্রতিপাদ্য নিয়ে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া স্মরণে পঞ্চগড়ে ষান্মাসিক র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় পঞ্চগড় পৌরসভার আয়োজনে এবং তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি করণ (সেক্টর) প্রকল্প (UGHP-III) এর সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত করা হয়।
র্যালিটি পঞ্চগড় পৌরসভা অফিস কার্যালয় হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়।
এতে অংশগ্রহন করেন কে এ দিলখুশা প্রধান বিপ্লবী সংরক্ষিত মহিলা কাউন্সিলর (৪,৫,৬) ওয়ার্ড,শাম্মী আরা হাসনু মহিলা কাউন্সিলর (৭,৮,৯) ওয়ার্ড,মো ওসমান গনী ৩ নং ওয়ার্ড,পৌর সচিব মো মজিবর রহমান এবং অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সহ বিভিন্ন এলাকা হতে আগত মহিলারা।
পরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় পৌর ভবনের সম্মেলন কক্ষে।
বার্তা বাজার/এম.সি