সাতক্ষীরায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে স্বামী। শনিবার গভীর রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কাগুচিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সোনা বিবি শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের সিরাজ গাজীর মেয়ে ও মান্নান গাজী কাগুচিপাড়া গ্রামের মৃত সোহরাব গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় সোনা বিবি ও মান্নানের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে স্বামী রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। স্ত্রীকে গায়ে ঘাড়ে গলায় পিটে পায়ে জখমের চিহৃ আছে। এরপর নিজ বাড়ির পাশে গাছে ঝুলানো অবস্থায় মান্নানের মরদেহ উদ্ধার করা হয়। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে।

শ্যামনগর থানার (ওসি) তদন্ত ইয়াছিন আলম জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ নিহত স্ত্রী সোনা বিবি ও স্বামী মান্নান গাজীর মরদেহ উদ্ধার করেছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্বামী স্ত্রী বিরোধের কারণে এমন ঘটনা ঘটেছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর