রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১, আহত ২

টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ডাকাত দলের এলোপাতাড়ি গুলিবর্ষণে এক ব্যক্তি নিহত হয়েছে।এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আরো দুই রোহিঙ্গা শরণার্থী।

শনিবার (৭ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা হচ্ছে এইচ ব্লকের বাসিন্দা হাফেজ আহমদের ছেলে মো. রশিদ ওরফে ফয়সাল (১৩), শামসুল আমিন (৩২)।গোলাগুলিতে পুরো নয়াপড়া ক্যাম্পে থমথমে অবস্হা বিরাজ করে।

রোহিঙ্গারা জানায়, গোলাগুলির সময় মানুষ আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে।এক পর্যায়ে গোলাগুলি থেমে গেলে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে মৃত অবস্থায় এবং মো. রশিদ ও শামসুলকে গুলিবিদ্ধ আহতাবস্থায় উদ্ধার করে ক্যাম্পে এনজিও পরিচালিত একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। গুলিবিদ্ধ দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসকরা।

এদিকে নিহত ব্যক্তির তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

তবে ধারণা করা হচ্ছে সে ডাকাত দলের সদস্যে হতে পারে।এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) রাকিবুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। নিহত অজ্ঞাত ব্যক্তির মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর