ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিয়েছে পুলিশ কর্মকর্তাদের স্ত্রীদের দ্বারা গঠিত পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) চট্টগ্রাম শাখা।
শনিবার(০৭ ডিসেম্বর) থেকে নগরীর পাঁচটি থানার প্রতিটিতে প্রতিদিন এক টন করে পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি করা হবে বলে জানান পুনাক’র সাধারণ সম্পাদক শিউলি ভৌমিক।

সংগঠনের সভানেত্রী মীর্জা মাহবুব মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সাপ্তাহিক সভায় জনগণের কাছে সাশ্রয়ীমূল্যে পেঁয়াজ বিক্রির এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, প্রাথমিকভাবে সপ্তাহ খানেক নগরীর কোতোয়ালী, পাহাড়তলী, খুলশী, চান্দগাঁও ও ইপিজেড থানার পুলিশের সহযোগিতায় ট্রাকে করে ৪৫ টাকা কেজি প্রতি দরে পেঁয়াজ বিক্রির কার্য্যক্রম চলবে।

শনিবার বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে সিএমপির ইপিজেড থানা পুলিশ কর্তৃক ন্যায্য মূল্যে পিঁয়াজ বিক্রির কার্য্যক্রমে উপস্থিত ছিলেন বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি), সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত)মহোদয়গণ ও অন্যান্য অফিসারবৃন্দ।
বার্তা বাজার/ডব্লিও.এস