যশোরে আঞ্চলিক ইজতেমার আথেরী মোনাজাত

যশোর উপশহর মাঠে আয়োজিত ইজতেমায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে যশোরে শেষ হয়েছে তাবলিগ জামায়াতের আঞ্চলিক ২১ জেলার জোড় ইজতেমা।

২০ মিনিটের মোনাজাতে মুসলিম বিশ্বের অগ্রগতি, সৌহার্দ্য ও সম্প্রীতি অর্জন এবং মুসলমানদের ইহকাল ও পরকালের মুক্তি কামনা করা হয়।এবারের ইজতেমায় ভারত, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, বাহরাইন এবং খুলনা বিভাগের ১০ জেলা ছাড়াও ফরিদপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোরসহ ২১ জেলার মুরব্বিরা অংশ নেন।

৩ দিনব্যাপী এ ইজতেমায় তাবলিগ জমায়াতের মুরব্বিরা ইসলামী আকিদার উপর বয়ান করেন। আয়োজকদের মতে, এবারের ইজতেমায় ২ লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ গ্রহন করনে। আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুরুব্বি মাওলানা আব্দুর রহমান।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর