ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি পরিত্যক্ত ডোবা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার মিঠাপুর দক্ষিণপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকালে ওই পরিত্যক্ত ডোবায় একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয় লোকজন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি থানায় নিয়ে আসা হয়।লাশটি উদ্ধারকালে নবজাতকটির গলায় কাপড় দিয়ে ফাঁস লাগানো ও দুই পা রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম নবজাতকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর