শনিবার ৭ ডিসেম্বর সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, টিভি অনুষ্ঠান নির্মাতা, বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার নৃপেণ বিশ্বাসের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঘাটাইল প্রেস ক্লাবও বংশাই সাহিত্য সংসদ আয়োজিত লেখক সাংবাদিক বংশাই সাহিত্য সংসদের সভাপতি হায়দার রাহমান এর সভাপতিত্বে ঘাটাইল প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভায় অংশগ্রহন করেন ,ঘাটাইল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দৈনিক ভোরের কাগজ ঘাটাইল প্রতিনিধি,রবিউল আলম বাদল , সিনিয়র সহ সভাপতি দৈনিক যায়যায়দিন ঘাটাইল প্রতিনিধি উত্তম আর্য্য সহ সভাপতি এস কে সরকার,অ্যাডভোকেট মফিজুর রহমান, নাট্যকার শাহীন নজরুল, ঘাটাইল প্রেস ক্লাবের যুগ্মসাধারন সম্পাদক দৈনিক বর্তমান পত্রিকার ঘাটাইল প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা, নিউজ টোয়েন্টিফোর জেলা প্রতিনিধি আতিকুর রহমান,আমার সংবাদ এশিয়ান টিভির প্রতিনিধি আব্দুল লতিফ, মোঃ রফিকুল ইসলাম, সড়ক বিষয়ক সম্পাদক অখিফুল ইসলাম, প্রমুখ।
বার্তা বাজার/ডব্লিও.এস