সিরাজদিখানে দ্বিধা দন্ধের মধ্যে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় উপজেলার সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান। সম্মেলনে সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি মো. মহিউদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারন সম্পাদক শেখ লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ ২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এ্যমিলি।
বিকেল ৪টায় প্রথম অধিবেশন শেষ হয়। পরে বিকাল ৫ টায় দিত্বীয় অধিবেশনে শুরু হয় উপজেলা অডোটরিয়ামে। মৌখিক প্রস্তাবনায় সভাপতি মহিউদ্দিন ও সাধারন সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের নাম ঘোষণা করা হয় আর কোন প্রাথী নাম প্রস্তাব না আসায় তাদের কে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করেণ জেলা সভাপতি।
উপজেলা সাধারণত সম্পাদক এস.এম সোহরাব হোসেন বলেন, উপজেলা আওয়ামী লীগের যে আজকে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেই সম্মেলনে কেন্দ্রীয় কমিটির নির্দেশ না থাকা স্বত্বেও এ সম্মেলনে অনুষ্ঠিত হয়। তাই আমি সহ অনেক কাউন্সিলর এই সম্মেলন বয়কট করেছি।
সাবেক আ.লীগের উপ কমিটির সহ সম্পাদক গোলাম সারোয়ার কবির বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের কাছে আমি বসে ছিলাম সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন ভাইকে বলছে কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক সম্মেলন স্থগিত করার জন্য । পরে আবার সম্মেলন করার মৌখিক অনুমতি দিলেও দ্বিতীয় অধিবেশন না করার জন্য নিষেধাজ্ঞা দেন তিনি।
সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের যুগ্ন সম্পাদক এড.সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, শেখ রাসেল ক্রিড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী, আ.লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. গিয়াস উদ্দিন, গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগ সাধারন সম্পাদক মো.আমিরুল ইসলাম, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন,মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন সহ অনেকে।
বার্তা বাজার/ডব্লিও.এস