পঞ্চগড়ে মাঠ দিবস অনুষ্ঠিত

পঞ্চগড়ে জৈব বালাইনাশক প্রযুক্তি মাধ্যমে কমলার পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার( ৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হাবিবুন নবীর কমলার বাগানে কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিঊট. গাজীপুর ও কৃষি গবেষণা উপ-কেন্দ্র ঠাকুরগাও এ মাঠ দিবসের আয়োজন করে।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিঊট. গাজীপুর এর প্রকল্প পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ সরকার।

ঠাকুরগাও কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা,ড. এ কে এম খোরশেদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু হানিফ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিঊট. গাজীপুর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা,ড.আশরাফ উদ্দীন আহম্মেদ, হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন নুর-ই-আলম. কমলা বাগানের কৃষক হাবিবুন নবী, আসাদুজ্জামান রিপন প্রমুখ।

মাঠ দিসবে জৈব বালাইনাশক প্রযুক্তি মাধ্যমে কমলার পোকামাকড় ও রোগবালাই বিষয় আলোচনা করা হয়।

এসময় প্রায় শতাধিক কৃষাণ/কৃষাণীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিঊট. গাজীপুর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা,ড.সুলতান আহম্মেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর