মির্জাপুরে মৌমাছির রাণী উৎপাদন, ল্যাবরেটরি ও তথ্য কেন্দ্র উদ্বোধন

টাঙ্গাইলের মির্জাপুরে টেকসই মৌচাষ উন্নয়ন এবং মৌপণ্য বিপণনের মাধ্যমে মৌচাষীদের আয়বৃদ্ধিকরণ শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের মৌমাছির রাণী উৎপাদন, ল্যাবরেটরি ও তথ্য কেন্দ্র উদ্বোধন করা হয়। আজ শনিবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় বাসা ট্রেনিং এন্ড রিসার্স সেন্টার এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের।

বাসা এর নির্বাহী পরিচালক আ.ক.ম সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি মোঃ ফজলুল কাদের, পিকেএসএফ এর সহকারী মহাব্যবস্থাপক (কার্যক্রম) মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর