রুম্পার ‘ধর্ষকদের’ ফাঁসির দাবিতে জাবিতে মানববন্ধন

ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পার ‘ধর্ষকদের’ ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনটি“সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের” ব্যানারে আজ শনিবার ৭ ডিসেম্বর বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে অনুষ্ঠিত হয়।

এসময় ইকবাল হোসাইনের সঞ্চালনায় সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক শাকিল উজ জামান বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরের এদেশে নারীরা ধর্ষনের শিকার হয়। বর্তমানে এদেশে মানুষের জান মালের কোন নিরাপত্তা নেই। বাজার মূল্যের নিয়ন্ত্রন নেই । এদেশে বিচার হীনতার অপসংস্কৃতির ফলে একের পর এক অপকর্ম হচ্ছে ।তনুর হত্যার বিচার ,সাগর রুনী হত্যার বিচার আমরা পাইনি। আমরা নুশরাত হত্যার বিচারের দাবিতে মাঠে নেমেছিলাম বলে নুসরাত হত্যার বিচার পেয়েছি।

এসময় তিনি সর্বস্তরের জনসাধারণকে রু¤পা হত্যার বিচারের দাবিতে রাজপথে নামার জন্য আহ্বান জানান।

উল্লেখ, গত বুধবার মধ্যরাতে পুলিশ সিদ্ধেশ্বরীর ৬৮ নম্বর বাড়ির সামনের রাস্তা থেকে রুম্পার লাশ উদ্ধার করে। অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। সেখানে ময়নাতদন্ত শেষে লাশটি আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে দেওয়ার মুহুর্তে রুম্পার পরিবার খবর পায়। পরে সেখানে গিয়ে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছ থেকে লাশটি এনে ময়মনসিংহে গ্রামের বাড়িতে দাফন করে।

রুম্পা মৃত্যুর আগে ধর্ষণের শিকার হয়েছিলেন বলে ধারণা পুলিশের। আসলে রুম্পাকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে, নাকি তিনি নিজেই আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে রুম্পার সহপাঠীদের দাবি, রুম্পাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে সিদ্ধেশ্বরীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের ফটকের সামনে অর্ধশতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করেছেন। সেখানে প্ল্যাকাডে ‘রুম্পার ধর্ষকদের বিচার চাই’, ‘এরপর কে’, ‘আমি কি নেক্সট’, ‘রুম্পার মতো আর কত মেয়ে, পরবর্তীজন আপনি না তো’- এমন সব স্লোগান লেখা ছিল। ধর্ষকদের বিচারের দাবিতে স্লোগানও দেন তারা।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর