যোগ্যতার ভিত্তিতেই আওয়ামী লীগের কাউন্সিলে নেতৃত্ব আনা হবে : দীপু মনি

বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল যেটা স্বাধীনতা, ভাষার অধিকার, গণতন্ত্রের অধিকারের জন্য নেতৃত্ব দিয়েছে। সঠিকসময়ে আওয়ামী লীগ কাউন্সিল হচ্ছে আগামী ২০ ডিসেম্বর বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পূনর্বাসন কেন্দ্র (সিআরপি’র) ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এসময় আরও বলেন, যোগ্যতার ভিত্তিতেই আওয়ামীলীগের কাউন্সিলে নেতৃত্ব আনা হবে। এবার কাউন্সিলে আমরা প্রবীণের অভিজ্ঞাতা ও নবীনের শক্তি, সাহস সবকিছুকে মিলিয়ে অত্যন্ত ভালো একটি নেতৃত্ব পাবে দেশের মানুষ।

তিনি আরও জানান, আওয়ামী লীগের যে গতিশীলতা সেটি বজায় রেখে এবং বাংলাদেশের মানুষের জন্য অভিষ্ঠ লক্ষে নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগ কাজ করছে।

সাংবাদিকদের অন্য প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা যে দুর্নীতির তথ্য উপাত্ত জমা দিয়েছেন সেটি দেখা হচ্ছে এবং সেগুলো ইউজিসির কাছে আমরা জমা দিবো এবং ইউজিসি সেটা দেখে যথাযথ কি ব্যবস্থা নেওয়া যায়।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনও আর আগুন সন্ত্রাসীদের ক্ষমতায় আনবে না। দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে জানিয়ে তিনি আরও বলেন দেশে উচ্চ শিক্ষার হার বাড়ানোর জন্য বর্তমান সরকার অনেক গুলো পদক্ষেপ হাতে নিয়েছে।

এদিকে, অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী সিআরপি’র প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এছাড়া সিআরপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিআরপিতে চলছে নানা অনুষ্ঠানের আয়োজন।

মন্ত্রীর সাথে এসময় অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা মিস ভেলরী এ টেইলরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর