রাজধানীতে দুই বাসে আগুন

রাজধানীতে দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে একটি বিআরটিসি দোতলা বাসে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এর আগেই বাসটির অধিকাংশ পুড়ে যায়। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিতে কাওরান বাজার এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই বাসটির অধিকাংশ পুড়ে যায়। এ ঘটনায়ও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর