পাবনায় ৩ সপ্তাহ ব্যাপি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

পাবনা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ২১ দিন ব্যাপি অস্ত্রসহ ভিডিপি (পুরুষ) মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহা: শফিকুল আলম সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরন করেন।

ছবি: বার্তা বাজার

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, উপজেলা প্রশিক্ষক এরশাদ আলী, নবীরুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণে জেলার ৯ উপজেলা থেকে ৯০ জন পুরুষ ভিডিপি সদস্য অংশ নেন। প্রশিক্ষণার্থীদের হালকা অস্ত্র চালানো, শরীর চর্চা, জঙ্গীবাদ দমন, মাদক প্রতিরোধ, আভ্যন্তরীণ আইন শৃংখলা রক্ষাসহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের উপর প্রশিক্ষণ দেয়া হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর