পাবনায় অস্ত্রধারী এক সন্ত্রাসী আটক করেছে র‌্যাব

পাবনায় অস্ত্রধারী এক সন্ত্রসীকে আটক করেছে র‌্যাব। গতকাল রাতে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা সদর উপজেলা চর রাধাকান্তপুর এলাকা থেকে আটক করা হয় । আটককৃতরা মোঃ আজাদ আলী মোল্লা ছেলে মোঃ সোহানুর রহমান (২৪)।

আটককৃত সোহানুর রহমানের কাছ থেকে ০১টি রিভালবার, ০১ টি শাটারগান, ০২ টি হাত বোমা, ০২ টি চাইনিজ কুড়াল, ০৫ রাউন্ড গুলি ও ০১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায় সে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র নিজের হেফাজতে রাখিয়া নিজ এলাকা সহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তার বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর