কিশোরগঞ্জের পাকুন্দিয়ার উপমহাদেশের প্রক্ষাত আলেম আব্দুল হালিম হুসাইনী (র:) হুজুরের প্রতিষ্ঠিত তারাকান্দি জামিয়া হুসাইনীয়া আসআদুল উলুম কউমি ইউনিভার্সিটির সহযোগী একটি অরাজনৈতিক সংগঠন হুসাইনীয়া দারিদ্র্য কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (৭ ডিসেম্বর) সকালে তারাকান্দি বাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে কয়েকশত দরিদ্র, সুবিধাবঞ্চিত ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে বক্তারা বলেন, ইসলাম সাম্য, মৈত্রী, ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবসেবার ধর্ম। অসহায় মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করাকে ইসলামে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। হুসাইনীয়া দারিদ্র্য কল্যাণ ফাউন্ডেলন ঝরে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, প্রতিবন্ধীদের শিক্ষাসামগ্রী প্রদান সহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে।
তারাকান্দি জামিয়া হুসাইনীয়া আসআদুল উলুম কউমি ইউনিভার্সিটির প্রিন্সিপাল রশিদ আহমাদ জাহাঙ্গীর হুসাইনীর সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েন, আয়কর আইনজীবী এ্যাড, এনামুল হাসান। উদ্বোধনী বক্তব্য দেন জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মো : রবিউল করিম জনি, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা মো : নোমান মোল্লা, সমাজ সেবক এনামুল হক, আল আমিন প্রমুখ।
বার্তা বাজার/এম.সি