সিরাজগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের ৩৩০ জন শিক্ষার্থীর মাঝে ব্যক্তিগত উদ্যোগে ফলদ, বনোজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন এক্সিম ব্যাংক সিরাজগঞ্জ শাখার সিনিয়র অফিসার ও উল্লাপাড়া উপজেলার বড়হর ডেফলবাড়ী গ্রামের বৃক্ষপ্রেমী আবুল হোসেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে সিরাজগঞ্জ রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ আশরাফুল ইসলামের
সভাপতিত্ব উক্ত বৃক্ষরোপন ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন বৃক্ষরোপন ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজক বৃক্ষপ্রেমী আবুল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন,জেলা প্রশাসক এর সিএএস ইব্রাহীম হোসেন, নূরুন নবী খান জুয়েল, রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য রজব আলী, চ্যানেল ২৪ এর সিরাজগঞ্জ প্রতিনিধি হিরোক গুন, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, বৃক্ষপ্রেমী পলাশ মাহবুব, শিক্ষক প্রতিনিধি আরিফুল ইসলাম, মাসুদা সুলতানা, সাইফুদ্দিন ইয়াহিয়া, ফজলুল হক সহ অন্যান্য সাংবাদিক ও শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষপ্রেমী আবুল হোসেন এর বৃক্ষরোপন ও চারা বিতরণের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। আগামী প্রজন্মকে বাঁচাতে ও পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি বৃক্ষপ্রেমী আবুল হোসেনের মত সবাইকে এমন উদোগ গ্রহণ করতে হবে।

এ বিষয়ে বৃক্ষপ্রেমী আবুল হোসেন জানান, জলবায়ু পরিবর্তনের কারনে বিগত ২০ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকার ৭ম স্থানে থাকা বাংলাদেশকে ভবিষ্যৎ প্রজন্মের বসবাসের উপযোগী সুরক্ষিত, সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়তে আমার ব্যক্তিগত উদ্যোগে ২০১০ সালে গৃহীত আজীবন মেয়াদি বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি “বৃক্ষ যার যার পরিচর্যা সংরক্ষণ ও অক্সিজেন সবার” স্লোগানে চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

এ ছাড়া আগামী বছর সরকারের পক্ষ থেকে একই যোগে ৩৬ কোটি বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্বরেকর্ড করার দাবীও জানান সিরাজগঞ্জের পরিচিত বৃক্ষপ্রেমী আবুল হোসেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর