পঞ্চগড়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পন্ড

আজ শনিবার( ৭ডিসেম্বর) দুপুর ১২ টায় জেলা যুবদলের আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেলের নেতৃত্বে খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটি মিছিল বের করে জেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।মিছিলটি বিএনপির জেলা কার্যালয়ের গেট পেরিয়ে সড়কে যেতেই পুলিশের বাধায় মুখে পড়ে।পরে বিএনপির ও যুবদলের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দিতে থাকলে টহলরত পুলিশ তাদের সড়ক হতে সরিয়ে দেয়ার সময় বিএনপির নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে। এতে আহত হন দুজন।

পরে জেলা বিএনপির কার্যালয়ের গেটের সামনে জেলা যুবদলের আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল এক পথসভায় বলেন, সরকারের রোষানলে পড়ে খালেদা জিয়া এখন কারাগারে। আমরা তাকে মুক্ত করে দেশে আবার গনতন্ত্র পুনরুদ্ধার করতে চাই।গনতন্ত্রের মায়ের মুক্তি ছাড়া আমরা রাজপথ ছাড়ব না।

এসময় জেলা যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান বাবু সহ জেলা বিএনপির ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে কেউ আটক হয়নি এখন পর্যন্ত।

বার্তা বাজার/ এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর