পঞ্চগড়ের ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকের চালক নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়ায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক ইজিবাইকের চালক নিহত হয়েছে।
এসময় আহত হয়েছে ইজিবাইকের অপর ৩ আরোহী।

আজ শুক্রবার রাতে বোদা উপজেলার সাকোয়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত জাহাঙ্গীর দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ধুলাঝাড়ি এলাকার হামিদুলের ছেলে। তবে আহত ৩ জনের নাম ঠিকানা তাৎক্ষনিক পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সাকোয়া থেকে শালডাঙ্গা যাওয়ার পথে অপরদিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলে গুরুত্বর আহত হয় ইজিবাইকের চালক জাহাঙ্গীর সহ অপর ৩ আরোহী।

দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

এসময় ওই ৩ আরোহীর অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করেছে বোদা থানা পুলিশ।

বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর