“আপনার অপ্রয়োজনীয় মালামাল দিয়ে যান, আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে যান” এই শ্লোগানকে সামনে রেখেই মানবতার দেয়াল শুভ উদ্বোধন করা হয়। আজ শুক্রবার সিরাজদিখান সৈয়দপুর ইছামতি সমবায় সমিতির উদ্যোগ এ মানবতার দেয়াল শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানটির মোনাজাত পরিচালনা করেন গকুলনগর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতী সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান আওয়ামীলীগ এর ১ম যুগ্ম সম্পাদক মোঃ আসলাম খান, অঙ্গীকার এর সাধারন সম্পাদক সৈয়দপুর সংগঠনের সভাপতি মোঃ শাহনেওয়াজ শান্ত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর পরিচ্ছন্ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন বুলেট, ইছামতী সমবায় সমিতির সভাপতি আলী নেওয়াজ উজ্জল, মোঃ সফি উদ্দিন খান, মোঃ রফিকুল ইসলাম ভুট্টু, শাহীন, লিংকন, সোহেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ।
বার্তা বাজার/ডব্লিও.এস