চবিতে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিগত কদিন আগে একের পর এক ঘটিত সংঘর্ষ ও ভাংচুরের পৃথক তিনটি ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে এ কমিটি গঠনের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

চবি’র পদার্থ বিদ্যা বিভাগের প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তীকে আহ্বায়ক, সহকারী প্রক্টর মোহাম্মদ আহসানুল কবীরকে সদস্য এবং রেজিস্ট্রার অফিসের তথ্য শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ হোসেনকে সচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমেদ জানান, গত ৩০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ আবদুর রব হলে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা, ১ ডিসেম্বর হাটহাজারীর এগারো মাইল এলাকায় দুইজন শিক্ষার্থীর উপর দুর্বৃত্তদের হামলা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪টি গাড়ি, প্রক্টরের ১টি গাড়ি এবং জিরো পয়েন্টে ওয়াচটাওয়ার ভাংচুরের ঘটনা ঘটে। এসব ঘটনা তদন্তে এ কমিটি গঠন করা হয়। চ.বি প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে কমিটিকে এসব ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর