কালিহাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দরিখসিলা উত্তর পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. শামছুল হক (৭২) বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …………… রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিজানুর রহমান, বল্লা ইউপি চেয়ারম্যান চাঁন মাহমুদ পাকির, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মঞ্জুর আলম, ইউনিয়ন আ’লীগের সভাপতি মোফাখখারুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশিদুল হাসান আকন্দ লাবলু, বল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বকুল আহমেদ প্রমুখ।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর