মা-বাবাকে মারধর করায় ছেলের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় মাদকাসক্ত অবস্থায় পিতা ও মাতাকে মারধরের দায়ে শফিকুল ইসলাম জনি (২৪) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পৌরসভার কালীবাড়ি ক্লাবপাড়া এলাকায় এ রায় প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলার ইউএনও আব্দুল্লাহ আল মামুন।

দণ্ডপ্রাপ্ত জনি ওই এলাকার আব্দুলজ জব্বারের ছেলে। এর আগেও জনি মাদক গ্রহণের দায়ে কারাগারে সাজা ভোগ করেছেন বলে তার বাবা জানিয়েছেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকাসক্ত অবস্থায় জনি তার বাবা ও মাকে প্রহার করছিল।

এমন খবর পেয়ে ঘটনাস্থলে আসি আমি। স্থানীয়রা তার বিচার দাবি করলে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর