পাকুন্দিয়া উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

দীর্ঘ ২০ বছর পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের নির্দেশক্রমে উপজেলা শাখার উদ্দোগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পাকুন্দিয়া সরকারি কলেজ এর অফিস রুমের তৃতীয় তলায় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল এগারটায় উপজেলা আওয়ামী লীগের যুগ্নআব্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে, সাবেক আইজিপি, সচিব, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহাজাহান, কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম,এ, আফজাল, কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট আহমেদ উল্লাহ, পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের আহব্বায়ক এ,এফ,এম, উবায়দুল্লাহ, সাবেক সাংসদ সোহরাব উদ্দিন প্রমুখ।

দুপুরে সাবেক সাংসদ সোহরাব উদ্দিন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর কর্মিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

উক্ত সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্নঅাব্বায়ক মোতায়েম হোসেন স্বপন এর সঞ্চালনা ও পরিচালনা করেন। কিশোরগঞ্জ থেকে রিজার্ভ পুলিশ বিশেষ বর্ধিত সভা কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা রাখেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর