কুড়িগ্রামে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত

“অভিগম্য আগামীর পথে” এই প্রতিপাদ্য বিষয়ে কুড়িগ্রামে নানা আয়োজনে পালিত হলো ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনাসভা, সহায়ক উপকরণ বিতরণ ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে আলোচনাসভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার হাবিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু,সিনিয়র সাংবাদিক এস.এম ছানালাল বকসী, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর