কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ফ্রেন্ডশিপের সার্বিক সহযোগিতার রৌমারীতে পালিত হল আর্ন্তজাতিক ভলান্টিয়ার দিবস-২০১৯।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান সভাপত্বিতে বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোমেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার, যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবিব, গণ উন্নয়ন কেন্দ্রে উপজেলা প্রকল্প সমন্বয়ণকারী মো. মুনীর হোসেন, ফ্রেন্ডশিপ প্রজেক্ট ম্যানেজার মো.মোশরেফুর রাহমান, এইড কুমিল্লা প্রজেক্ট অফিসার মো.দেলোয়ার হোসেন ও ভলান্টিয়ার সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে রৌমারী উপজেলায়র দুটি ইউনিয়নে ২’শজন স্বেচ্ছাসেবক দূর্যোগ ঝুকিহ্রাসের জন্য কাজ করছে।
বার্তাবাজার/এমকে