পাকুন্দিয়ায় জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

“প্রতিবন্ধীদের অংশগ্রহণ ও নেতৃত্বের বিকাশঃ ২০৩০ উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্তিকরণ” এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পাকুন্দিয়া উপজেলা প্রশাসকের আয়োজনে গাংধোয়ারচর প্রতিবন্ধী স্কুলে ২৮তম বিশ্ব ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৯ উদযাপনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গাংধোয়ারচর প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ফরমোজা মোমতাজ লিলির সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, উপজেলা সমাজ সেবা অফিসের টিম সুপারভাইজার মুহাউদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর