রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ৭ জনকে আটক করেছে সাদা পোশাকধারী পুলিশ। আটকদের নাম জানা যায়নি। তবে তারা বিএনপির সাধারণ কর্মী বলে জানা গেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তাদেরকে আটক করে পল্ট্ন থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলার বইয়ের দোকানের সামনে অবস্থান করছিলেন তারা। এ সময় পল্টন থানা পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায়।
তবে বিএনপি কার্যালয়ের সামনে কর্তব্যরত মতিঝিল জোনের পুলিশের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ জানান, কাউকে আটকের কোনো তথ্য তার কাছে নেই।
এর আগে দুপুর ১২টায় আফরোজা আব্বাসসহ বেশকিছু নারী নেত্রীদের বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বার্তাবাজার/এমকে