বিগ বস মালয়ালম ২০১৮-তে প্রতিযোগী ছিলেন অঞ্জলি আমির। অঞ্জলি আমির একজন রূপান্তরকারী। তামিল ছবি পেরানবু-তে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
সম্প্রতি তার একটি ফেসবুক লাইভ ভাইরাল হয়েছে। অভিনেত্রীর অভিযোগ, তার বয়ফ্রেন্ড তার সঙ্গেই থাকতেন, সে বয়ফ্রেন্ডই তাকে অ্যাসিড ছোড়ার হুমকি দিয়েছেন। এমনকি সম্পর্ক ভেঙে দিলে তাকে প্রাণে মারার কথাও বলেছে প্রেমিক।
লাইভে অঞ্জলি বলেন, একটি বিষাক্ত সম্পর্কের মধ্যে আটকে পড়েছি। আমি যখন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন সে অ্যাসিড ছুড়ে আমাকে মেরে ফেলতে চায়।
জানা গেছে, গত দু’বছর তিনি লিভ-ইন সম্পর্কের মধ্যে আছেন। তার সঙ্গীর কাছ থেকে প্রতারিত হওয়ার কারণে তিনি সন্তুষ্ট নন। প্রেমিক তার কাছ থেকে ৪ লাখ রুপি ধার করেছে।
তবে পরিবারের কোনও সহযোগিতা না পাওয়ায় অঞ্জলি শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন। কাজের দিকে নিজের বায়োগ্রাফি তৈরি করতে ব্যস্ত অঞ্জলি।
ভিডিও….
എന്നെ കൊല്ലുമെന്ന് ഭീഷണിപ്പെട്ടുത്തുന്നു സഹായാഭ്യർത്ഥനയുമായി നടി അഞ്ജലി അമീർ
Gepostet von Vijaya Media am Dienstag, 3. Dezember 2019
বার্তাবাজার/এমকে