রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশান নির্বাচনে মেয়র প্রার্থী পরিবর্তনের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এবার প্রার্থী তালিকায় নতুন মুখ দেখার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটা আমরা ভাবনা-চিন্তা করছি। আমাদের মনোনয়ন বোর্ড যখন বসবে তখনই শিডিউল ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মনোনয়ন বোর্ডেই প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেবো।
নির্বাচন কমিশন যখন চাইবে তখনই ঢাকার দুই সিটির নির্বাচন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা নির্বাচন করতে চাই বলেই আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ক্লিন ইমেজের নেতা দেওয়া হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি