পাঁচুড়িয়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৬নং পাঁচুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় ইউনিয়নের ভাটপাড়া বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পাঁচুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এম জালালউদ্দিন আহমেদ।

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার।সভায় প্রধান বক্তা হিসাবে বক্তৃতা প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান।

এসময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক খাঁন বেলায়েত হোসেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান,বানা ইউপি চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবু,বুড়াইচ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু,উপজেলা আওয়ামীলীগের সদস্য খালেদ মোশাররফ রঞ্জু ও গোপালপুর ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর