ঝিকরগাছা বাঁকড়ায় ময়লা-আবর্জনায় ভরাট হচ্ছে কপোতাক্ষ নদ!

যশোর ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারের পাশ দিয়ে বয়ে গেছে মহা’কবি মাইকেল মধূসূদন দত্তের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহি কপোতাক্ষ নদ।কালের বিবর্তনে নদের নব্যতা সংকট, অবৈধভাবে নদের উপর দাড়িয়ে থাকা অবৈধ দখলদারদের অট্টালিকা ও বাঁকড়া বাজারের ময়লা আবর্জনা হরহামেশা ফেলার কারনে নদটি যেমন সরু হয়েছে তেমনি পানির প্রবাহ একেবারেই বন্ধ হয়ে গেছে।হারিয়ে ফেলেছে তার ঐতিহ্য চিরচেনা চেহারা ও রুপ যৌবন।সবার কাছে আজ নদটি অবহেলার বিষয় হয়ে দাঁড়িয়েছে।শুধু যেন দাড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে ।দেখভালের যেন কেউ আর নেই।

এক সময় এ এলাকার মানুষ কৃষি কাজসহ দৈনন্দিন নানা কাজ সম্পন্ন করতো এ কপোতাক্ষ নদের পানি দিয়ে।যশোরের সুনাম করতে গেলেও এই নদের কথা কেউ বাদ দিতে পারবে না! আর সেই কপোতাক্ষ নদে আমরা এভাবেই প্রতিনিয়ত ময়লা আবর্জনার মত বিষ।ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করতে পারবে না।বাকঁড়া বাজারের অধিকাংশ ময়লা-আবর্জনা ও বজ্য ফেলা হচ্ছে ঐতিহ্যবাহি এ কপোতাক্ষ নদে।ফলে দ্রুতই ভরাট হয়ে যাচ্ছে নদটি।বাড়ছে পরিবেশ ও বায়ূ দূষণ।ছড়িয়ে পড়ছে নানা রোগ-ব্যাধি।দূষণে ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে নদের পানি।

সরজমিনে দেখা গেছে, দীর্ঘদিন ধরে বাঁকড়া বাজারের ময়লা-আবর্জনা ও পোল্টি মুরগী ব্যবসায়ীদের মুরগীর বিষ্ঠা,উচিষ্ঠাংশ সহ যাবতীয় দূষিত ও বিষাক্ত ময়লা আবর্জনাগুলি হরহামেশা প্রকাশ্যে ব্রীজ ঘাটে কপোতাক্ষ নদে ফেলা হচ্ছে।নদের কিনারায় ময়লা ও বর্জের স্তুপে জমে পাহাড় হয়ে দাড়িয়ে আছে।ফলে স্থানটি দিন দিন ভরাট হয়ে যাচ্ছে।ময়লার দূষিত দূর্গন্ধে এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে।স্হানীয় ব্যবসায়ী ও ব্রীজের উপর দিয়ে চলালরত মানুষের জীবন যেন দূর্বিসহ হয়ে উঠেছে।ব্রীজ পার হতে হচ্ছে পথচারি-স্কুল কলেজের শিক্ষার্থীদের নাক চেপে।নদের পানির স্রোত প্রায় বন্ধ হয়ে গেছে।প্রচন্ড দূর্গন্ধ ছড়িয়ে পড়েছে আশপাশ এলাকায়।অথচ প্রশাসনের নাকের ডগায় এহেন কর্মকান্ড অবাধে চললেও বাধা দেবার যেন কেও নেই।এমত অবস্থায় স্থানীয় লোকজন বলেন, নদীতে এভাবে বর্জ্য ফেলতে থাকলে নদী বলে এখানে কিছু থাকবে না আমরা অতিসত্বর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর