পঞ্চগড়ে পরিবার পরিকল্পনার এডভোকেস সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

পঞ্চগড় জেলা পরিবার পরিকল্পনার আয়োজনে এডভোকেস সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। আজ বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় জেলা পরিবার পরিকল্পনার ডেপুটি ডাইরেক্টর (DD) ডা মো মোজাফফর হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সবিহা কবির পরিবার পরিকল্পনার বিভিন্ন কার্যক্রমের তথ্যচিত্র ও তাদের অর্জনের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করেন।
সভায় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী গ্রহণ করে জনসংখ্যা নিয়ন্ত্রণের উপরও পরিচালিত কার্যক্রমের সফলতার ব্যাপারে অবহিত করা হয়।তাদের কর্মী সংকটের কথাও বলা হয় সভায়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, সিভিল সার্জন ডা মো নিজাম উদ্দীন,জেলা পরিবার পরিকল্পনার ADCC ডা মো আব্দুল্লাহ,জেলা মাতৃসদনের মেডিক্যাল অফিসার ডা আফতোদা খানম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাবিহা কবির,প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম,এফপিএবির কর্মকর্তা সূচনা ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা-কর্মচারী সহ সাংবাদিক বৃন্দ।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর