শ্যামলী পরিবহন থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪৭০ পিস ইয়াবা উদ্ধার

যশোর বেনাপোল বর্ডার চেকপোস্টে শ্যামলী পরিবহন থেকে ২৪৭০ পিস পরিত্যক্ত অবস্থায় ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বুধবার(০৪ই ডিসেম্বর) সন্ধ্যা সাতটার সময় শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১- ২১০৮) থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন খান বার্তা বাজারকে বলেন, বেনাপোল বর্ডার চেকপোস্ট শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে একটি শ্যামলী পরিবহন বেনাপোল থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ওই কাউন্টারের পরিষ্কারক পরিবহনের ভিতর ইয়াবা গুলো দেখতে পাই।সে দেখামাত্রই পরিবহন কাউন্টার ম্যানেজারকে খবর দেয়,পরিবহন কাউন্টার ম্যানেজার বেনাপোল পোর্ট থানার ওসি সাহেবকে বিষয়টি জানান।

এমত অবস্থায় ওসি মোঃ মামুন খান সঙ্গীয়(এসআই)মোঃ জাকির হোসেন ও(এসআই)মোঃ রবিউল ইসলাম কে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়ে শ্যামলী পরিবহনের ভিতর পরিত্যক্ত অবস্থায় ১৩ টি ছোট ছোট প্যাকেট পাওয়া যায়,গননা কালে প্যাকেটের ভিতর মোট ২৪৭০ পিস ইয়াবা পাওয়া যায়।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর