কলাপাড়ায় নারী নির্যাতন বিরোধী ১৬ দিন ব্যাপী অরেঞ্জ ক্যাম্পেইন ও শপথ গ্রহণ

নারী পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা এ স্লোগান নিয়ে পটুয়াখালরী কলাপাড়ায় ১৬ দিন ব্যাপী নারী নির্যাতন বিরোধী অরেঞ্জ ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার সকার ১১ টায় দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয় র‌্যালীটি কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা পরিষদের আযোজনে কার্যকর ও জবাবদিহিমূলক স্হানীয় সরকার (ই এ এলজি) প্রকল্পের আওতায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী কর্মকতা মো.মুনিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়াম্যান শাহীনা পারিেভন সীমা। উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম,কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.মনিরুজ্জামান খান প্রমখ।সভা শেষে উপস্থিত সকলে নারী নির্যাতন প্রতিরোধে শপথ গ্রহন করেন।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর