দীর্ঘ ২৯ দিন বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়া হচ্ছে। তবে নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু হবে আগামী ৮ ডিসেম্বর থেকে।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে আয়োজিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অংশ নেয়া সিন্ডিকেটের সদস্য আনোয়ার হোসেন জানান, সিন্ডিকেটে কাল (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে হল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আর ৮ ডিসেম্বর থেকে সকল বিভাগের নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু করা হবে। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে বৈঠকে ১১ জন সিন্ডিকেট সদস্য উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/ডব্লিও.এস