লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউপির দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
ব্যাপক উৎসবমুখর পরিবেশে ও প্রশাসনিক তৎপরতায় সকাল ১০ ঘটিকা থেকে ভোটগ্রহণ শরু হয়ে চলে বিকাল ০৪ টা পর্যন্ত।
এতে অভিভাবক সদস্য পদে ০৫ নং ব্যালট ক্রমিকে ৩১১ ভোট পেয়ে ছানা উল্লাহ টিপু ১ম স্থান, ০৪ নং ক্রমিকে ২৬৬ ভোটে আঃ আজিজ ২য় স্থান , ০৮ নং ক্রমিক ব্যালটে ২৫৮ ভোটে সেলিম পাটওয়ারী ৩য় স্থান, ০৬ নং ব্যলট ক্রমিকে ২১৯ ভোট পেয়ে ফখরুল আলম ৪র্থ স্থান ও মহিলা অভিভাবক সদস্য পদে রেহানা বেগম ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অভিভাবক সদস্যরা বলেন, এবারের ম্যানেজিং কমিটির নির্বাচন খুব সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে।অভিভাবকরা তাদের ভোটাধিকার খুব স্বতঃস্ফূর্তভাবেই প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে।তাই সকল অভিভাবক শিক্ষক ও প্রশাসন কে ধন্যবাদ জানাই।পাশাপাশি আমাদের দায়িত্ব পালনে সকলের কাছে দোয়া প্রত্যাশী।
বার্তা বাজার/ডব্লিও.এস