আওয়ামী লীগের আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের চৌরাস্তা সংলগ্ন কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের আয়োজনে সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মু. সাদেক কুরাইশীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো প্রমুখ।
সম্মেলনে জানানো হয়, আগামী ৬ ডিসেম্বর জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে বিকাল ৩ টায় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে, সম্মেলন সফল করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
বার্তা বাজার/ডব্লিও.এস