রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শুরু শুক্রবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম বিতর্ক সংগঠন গ্রুপ অফ লিবারেল ডিবেটারস বাংলাদেশর (গোল্ড বাংলাদেশ) আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শুরু হবে আগামী ৬ ডিসেম্বর শুক্রবার।

২৪ টি বিশ্ববিদ্যালয়ের ২৪ টি দলের ৭২ জন প্রতিযোগীর অংশগ্রহণে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে ৭ ডিসেম্বর শনিবার।

আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান গোল বাংলাদেশের প্রধান সমন্বয়ক এজাজ আহমেদ।

শুক্রবার সকাল ৯ টায় উৎসবের উদ্বোধন করবেন রাবি উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পর অামন্ত্রিত অতিথি, বিতার্কিকদের অংশগ্রহণে একটি র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করবে৷

উৎসবের শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা সংলগ্ন মুক্তমঞ্চে সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া।

উল্লেখ্য, গোল্ড বাংলাদেশ ২০০৫ সালে যাত্রা শুরুর পর ৫ম বারের মতো জাতীয় এই বিতর্ক উৎসব আয়োজন করতে যাচ্ছে৷

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর