সিরাজদিখানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ শেখ ফজলুল হক মনির এর ৮১তম জন্মবাষির্কী পালন করা হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টায় উপজেলা ডাকবাংলা চত্বরে যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের পরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহ্বায়ক মঈনুল হাসান নাহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মো. মাসুদ লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী ফেরদৌস আলম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন।
এছাড়া আরো ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ,সাধারন সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সুখন চৌধুরী, রসুনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.সাদ্দাম হোসেন। এছাড়া উপজেলা আ.লীগ, যুবলীগ ছাত্রলীগসহ উপজেলার নেতা-কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে