বিয়ে করতে গিয়ে অনশনে বর

ভারতের উত্তর প্রদেশের মোহাবা জেলায় বিয়ে করতে যাওয়ার পথে অদ্ভুত এক কাণ্ড করেছেন বর। তবে, এ ঘটনায় প্রশংসা পেয়েছেন তিনি।

গত রবিবার, ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাচ্ছিলেন ওই বর। পথে এক জায়গায় তিনি দেখেন কিছু মানুষ মঞ্চ তৈরি করে আন্দোলন করছেন। মোহাবা জেলায় মেডিক্যাল কলেজের দাবিতে গত ১০ দিন ধরে অনির্দিষ্টকালের জন্য অনশন করছেন একদল যুবক। তাদের দাবি, যতদিন না মেডিক্যাল কলেজ তৈরির ব্যবস্থা হচ্ছে, তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এ কথা জানতে পেরে ওই বর আন্দোলন মঞ্চে চলে যান। আন্দোলনকারীদের সঙ্গে কিছুক্ষণ বসে আন্দোলনে অংশ নেন তিনি। এই দাবিতে আন্দোলনকে তিনি সমর্থন করেন বলেও জানান। কিছুক্ষণ অনশন মঞ্চে থাকার পর, পরে বিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।

কনের বাড়িতে এ খবর শুনে তাকে বেশ প্রশংসা করা হয়। আর, এ ঘটনা সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে তার প্রশংসা করছেন সবাই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর