নিখোজের ৫ দিন পর মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আল-আমিন (১০) নামে এক মাদরাসা ছাত্রের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুুপুর ২টার দিকে কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামে সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের চারতলা বাড়ির পেছনের একটি কচুবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সে আড়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। গত ৩০ নভেম্বর শনিবার রাতে বাড়ির পাশে আড়পাড়া দরগা এলাকায় ওয়াজ মাহফিল শুনতে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল।

আল-আমিনের চাচা ফারুক হোসেন জানান, তার ভাইপো আলআমিন বাড়ির পাশে ৩০ নভেম্বর শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওয়াজমাহফিল শুনতে যায়। এরপর থেকে তার আর খোজ পাওয়া যাচ্ছিলনা। বুধবার দুপুরে জবাই করা মৃত দেহ পাওয়া যায়। তিনি আরো জানান, আলামিন স্থানীয়একটি মাদ্রসায় হাফেজী পড়ছিল।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, শিশুটি নিখোঁজ হবার পর তারপরিবারের লোকজন থানায় জিডি করেছিলেন। বুধবার দুপুরে তার লাশ পুলিশ একটি বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়েছে।

তবে কি কারনে তাকে এভাবে জবাই করে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর