দ্রব্যমূল্যের ঊর্ধ্বেগতিতে কঠোর অবস্থানে বিএনপি, দাবি দুদুর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বেগতিতে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার দুপুরে মাদারীপুর জজ কোর্টে একটি মামলার জামিন নিতে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, দ্রব্যমূল্য ও অন্যান্য বিষয়ে যে ক্ষতি হচ্ছে, ‘সে ব্যাপারে সরকারকে আমরা সতর্ক করেছি এবং আহ্বান জানিয়েছি। মানুষের এই দুর্ভোগের পেছনে সরকারের ভূমিকা আরো তীব্র এবং সংগঠিত হওয়া উচিত। সিন্ডিকেটের মধ্য দিয়ে যারা ক্ষতি করছে, তাদের আরো নিয়ন্ত্রণ করা উচিত। চাল, পিয়াজসহ অন্যান্য দ্রবাদি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা উচিত। যদি তা না করে তাহলে বিএনপি আন্দোলনের দিকেই যাবে।’

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবননাশের হুমকির অভিযোগে মাদারীপুরে দায়েরকৃত মামলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে স্থায়ী জামিন দেন জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নাজির আহম্মেদ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর