পঞ্চগড়ে খোলা বাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু। আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
তুরস্ক হতে আমদানি করা পেঁয়াজ টিসিবির ডিলার কায়সার হামিদ প্রধান (সজিব) এর মাধ্যমে প্রতিদিন ১ টন করে পেঁয়াজ জন প্রতি ১ কেজি করে সপ্তাহে ৫ দিন দেয়া হবে। শুক্রবার-শনিবার বিক্রি বন্ধ থাকবে।
প্রতিদিন সকাল ১০ টা হতে বিকাল৪ টা পর্যন্ত এ বিক্রি কার্যক্রম চলবে। টিসিবির ডিলার সজিব জানান ক্রমান্বয়ে এ বিক্রি কার্যক্রমে সয়াবিন তেল, চিনি,সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে।
এ সময় বিক্রি কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ইউসুফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস, সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
বার্তাবাজার/এমকে