আলফাডাঙ্গায় আগুনে পুড়ে বসতঘর ভস্মীভূত

ফরিদপুরের আলফাডাঙ্গায় আগুনে পুড়ে বসতঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। আগুনে ঘরে থাকা নগদ অর্থসহ আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়।তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পূর্বপাড়া শাহাদাৎ মুন্সীর বাড়ীতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক শাহাদাৎ মুন্সী জানান। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটে তার সঠিক কারন জানা যায়নি।

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি জানায়, সকাল সাড়ে আটটার দিকে বসতঘরে হঠাৎ করে আগুনের শিখা দেখতে পায়।মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়ে।পরে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বসতঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বাড়ির মালিক শাহাদাৎ মুন্সী বার্তা বাজারকে জানান, ‘আগুনে পুড়ে আমার শেষ সম্বলটুকু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আমার কষ্টে উপার্জিত অর্থ ও আসবাপত্র পুড়ে গেছে।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর