কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এখন পর্যন্ত নিহত ১৯

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ৩৭০ ধারা প্রত্যাহারের পর এখন পর্যন্ত ১৯ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

লোকসভায় পেশ করা প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ আগস্ট থেকে রাজ্যে বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় অ-কাশ্মীরি শ্রমিকসহ এখন পর্যন্ত ১৯ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। মৃতদের জম্মু-কাশ্মীর সরকার এক লাখ টাকা এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকার গত ৫ আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেয়। এরপর সেখানে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয় এবং রাজনৈতিক নেতৃত্বসহ বহু মানুষকে গৃহবন্দী অথবা আটক করা হয়।

সেখানকার জনজীবন অবরুদ্ধ হয়ে পড়লে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বার বার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর