অসুস্থ সুফিয়া ও সংকর রাণীর চিকিৎসার্থে এগিয়ে এলেন সাতক্ষীরার ডিসি

মেরুদন্ডের হাড়ে টিউমার আক্রান্ত সাতক্ষীরা শহরের কামালনগরের সুফিয়া জামান ও ব্লাড ক্যান্সারে আক্রান্ত ধুলিহরের সংকর রাণীর চিকিৎসায় এগিয়ে এলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল তাদের চিকিৎসার্থে সুফিয়া জামানের স্বামী কামরুজ্জামানের হাতে আট হাজার টাকার চেক ও সংকর রাণীর মা শোভা রানীর হাতে পাঁচ হাজার টাকার চেক তুলে দেন।

এ সময় তিনি উভয়ের সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসা নিশ্চিতের অনুরোধ জানান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর