ক্ষুধার যন্ত্রণায় হতদরিদ্র দম্পতির ৬ সন্তান মাটি খেত!

বসবাসের ঘর নেই, খাবার খাওয়ারও কিছু নেই; তবে ক্ষুধা আছে। আর এর যন্ত্রণায় বাধ্য হয়েই দারিদ্র্যপীড়িত এক দম্পতির ছয় সন্তানকে নোংরা মাটি খেতে হয়েছিল।

ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে এ ঘটনা ঘটেছে। সেখানে শ্রীদেবী এবং তার স্বামী কুঞ্জুমন ছয় সন্তানের সঙ্গে একটি খুপরি ঘরে বাস করতেন।

অভাব-অনটন সহ্য করতে না পেরে নিজের এবং সন্তানদের দূরবস্থার কথা জানিয়ে সরকারের কাছে চিঠি লিখেছিলেন শ্রীদেবী। ওই চিঠিতে তিনি জানিয়েছিলেন, তার ভাই-বোনরাও ক্ষুধার জ্বালায় কাদা খেয়েছিল।

মর্মান্তিক এ ঘটনায় কেরালার শিশুকল্যাণ কমিটি (সিডব্লিউসি) শ্রীদেবীর ছেলে-মেয়েদের ডেকে ডিজ্ঞাসাবাদ করে। এরপরই এক মাসের দুই শিশুসহ শ্রীদেবীকে একটি সরকারি স্বেচ্ছাসেবী আশ্রমে আশ্রয় দেয়া হয়।

এদিকে ঘটনা জানাজানি হতেই নানা জায়গা থেকে সাহায্যের প্রতিশ্রুতি পাচ্ছেন শ্রীদেবী। মঙ্গলবার তিরুবনন্তপুরমের মেয়র কে শ্রীকুমার পৌরসভার একটি অফিসে শ্রীদেবীকে চাকরির প্রস্তাব দিয়েছেন। সন্তানদের শিক্ষার পাশাপাশি মাথা গোঁজার জন্য ফ্ল্যাটের বন্দোবস্ত দেয়ার আশ্বাসও দিয়েছেন।

কেরালার স্টেট কাউন্সিল অব চাইল্ড ওয়েলফেয়ারের সাধারণ সম্পাদক দীপক এসপি জানান, ওই পরিবারের পুনর্বাসনের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর