সাতক্ষীরায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও সাজা প্রদান

সাতক্ষীরায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক হোটেলকে ষাট হাজার টাকা জরিমানা এবং এক বেসরকারি ক্লিনিক মালিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকালে সাতক্ষীরা শহরের প্রাণ কেন্দ্রে প্রাণ সায়ের খালের পাশে অবস্থিত পানসি রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা এবং সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকের মালিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সিখানা শাখা সুত্রে জানা যায়, শহরের পানসি রেস্তোরাঁয় পরিদর্শনে যান সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল।

সে সময় তিনি রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হককে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হকের নেতৃত্বে পানসি রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালত পরিচালন করে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৩০ হাজার টাকা এবং রেস্তোরাঁর বর্জ্য প্রাণ সায়ের খালে ফেরার কারণে পরিবেশ সংরক্ষন আইনে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

অপরদিকে শহরের সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে অভিযান চালিয়ে ক্লিনিকে সার্বক্ষনিক দায়িত্ব প্রাপ্ত কেউ না থাকা, নিষিদ্ধ ঔষধ পাওয়া এবং অপরাশেন থিয়েটার নষ্ট থাকায় ক্লিনিকের মালিক আক্কাজ আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাতক্ষীরার আপামর জনসাধারণের স্বার্থে সকল সেক্টরে এ অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর